News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতাপগড় ঋষি কলোনি অঙ্গনওয়ারী কেন্দ্রে পোষন মাহ পালিত
Image

প্রতাপগড় ঋষি কলোনি অঙ্গনওয়ারী কেন্দ্রে পোষন মাহ পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতাপগড় ঋষি কলোনি অঙ্গনওয়ারী কেন্দ্রে ত্রিপুরা কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ড রাইটস কমিশনের উদ্যোগে পোষন মাহ পালন করা হয়।
ত্রিপুরা কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ড রাইটস এর উদ্যোগে পশ্চিম জেলা ভিত্তিক পোষন মা এর আয়োজন করা হয়।

প্রতাপগড় ঋষি কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারে উপস্থিত ছিলেন জয়ন্তি দেববর্মা চেয়ারপারসন চাইল্ড রাইট কমিশন, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও চাইল্ড কমিশনের সদস্য চামিলী সাহা, ঝুমা বিশ্বাস, মৈত্রী দেব, মনিকা দেববর্মা সহ অন্যানরা। এদিন এলাকার গর্ভবতী মা ও বাচ্চাদের মধ্যে প্রোটিন জাতীয় খাবার বিতরণ করা হয় ।

ত্রিপুরা কমিশন ফর প্রোডাকশন অফ চাইল্ড রাইটস কমিশন শিশু ও মায়েদের স্বাস্থ্য সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। রাজ্যের সর্বত্রই এ ধরনের কর্মসূচি পালিত হচ্ছে বলে কমিশনের চেয়ারপারসন জানিয়েছেন। এদিন এই কর্মসূচিতে ব্যাপক সংখ্যক শিশু ও মায়েরা অংশগ্রহণ করেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top