কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ডাকে সাড়া দিলেন মীনাক্ষী মুখার্জি । আরজিকর হাসপাতালের মহিলা পিজিটি’র রহস্যমৃত্যুর ঘটনায় একের পর এক বক্তব্য রেকর্ড করার কাজ চলছে দ্রুতগতিতে। বৃহস্পতিবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় বাম ছাত্র যুব সংগঠন ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জিকে। এর আগেও একবার সিবিআই ডেকেছিল তাঁকে, তবে রাজনৈতিক কর্মসূচির কারণে হাজিরা দেননি তিনি। তবে দ্বিতীয়বার তলবের পরে বৃহস্পতিবার সিবিআই দফতরে যান মীনাক্ষী। সিবিআই সূত্রের খবর, আরজি করে খুনের পাশাপাশি উঠে এসেছে দুর্নীতির নানা অভিযোগ। সেই সঙ্গে ১৪ অগস্ট প্রতিবাদ জমায়েত চলাকালীন আরজি কর হাসপাতালে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। মূলত সেই নিয়ে কথা বলার জন্যই ডাকা হয়েছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষীকে।

সিজিও কমপ্লেক্সে তলব বাম যুব নেত্রী মীনাক্ষীকে
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















