News Flash

  • Home
  • খেলা
  • লালমুয়ানার জোড়া গোল, এগিয়ে চল-র বিজয় রথ থামিয়ে দারুন জয় লালবাহাদুরের
Image

লালমুয়ানার জোড়া গোল, এগিয়ে চল-র বিজয় রথ থামিয়ে দারুন জয় লালবাহাদুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লাল বিয়াক মুয়ানার জোড়া গোল। প্রথমার্ধেই দুই গোল। দারুন জয় লাল বাহাদুরের। দুটি ম্যাচ পরাজয়ের পর দারুন কামব্যাক। তাও শক্তিশালী এগিয়ে চল সংঘ কে হারিয়ে। গতবারের চ্যাম্পিয়ন পাশাপাশি এবারের নকআউট শীল্ড চ্যাম্পিয়ন এগিয়ে চল সংঘের বিজয় রথ থামিয়ে লাল বাহাদুর একপ্রকার চমক তৈরি করেছে। এটি লাল বাহাদুরের পক্ষে ষষ্ঠ ম্যাচের মাথায় তৃতীয় জয়। প্রথম ম্যাচটি ত্রিবেণীর সঙ্গে ড্র-তে শেষ করেছিল। ছয় ম্যাচের শেষে লালবাহাদুরের পয়েন্ট দশ। আজকের খেলায় প্রথমার্ধে দুই গোল দিয়ে পরবর্তী সময়ে যথেষ্ট রক্ষণাত্মক খেলে গোল দুটো ধরে রাখার প্রয়াস নেয়। শেষ পর্যন্ত সাফল্যও পায়। পক্ষান্তরে এগিয়ে চল সংঘের খেলোয়াড়রা অলআউট খেলেও গোল পরিশোধের তেমন কোনও সম্ভাবনা তৈরি করতে পারেনি। প্রথমার্ধের ২৩ ও ৩৩ মিনিটের মাথায় লাল বাহাদুর ব্যায়ামাগারের লাল বিয়াক মুয়ানার পরপর দুই গোল শেষ পর্যন্ত দলকে দুর্দান্ত জয় এনে দেয়। উপরন্ত শক্ত প্রতিরোধ গড়তে গিয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে এবং দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে লাল বাহাদুর ব্যায়ামাগারের জোসেফ লাল, ভক্ত সাধন, শাসন কুমার ও ব্যঞ্জামিন কে খেলায় অসদাচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। এদিকে, বিজয়ী লাল বাহাদুরের লালরিন লোয়াকে প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ সুকান্ত তথ্য পল্লব চক্রবর্তী ও আদিত্য দেববর্মা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top