News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত মালগাড়ি, প্রভাবিত ট্রেন পরিষেবা
Image

উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত মালগাড়ি, প্রভাবিত ট্রেন পরিষেবা

মথুরা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। বুধবার রাতে আগ্রা থেকে দিল্লিগামী একটি মালগাড়ির প্রায় ২৫টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। এই রেল দুর্ঘটনার জেরে দিল্লি-আগ্রা রুটে প্রভাবিত হয়েছে রেল পরিষেবা। ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনও। রাত থেকেই শুরু হয় রেললাইন মেরামতের কাজ, যা বৃহস্পতিবার দুপুরেও চলছে। মথুরা স্টেশন ডিরেক্টর এস কে শ্রীবাস্তব বলেছেন, লাইনচ্যুত ওয়াগনগুলি সরানোর কাজ চলছে। ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।মথুরায় পুলিশ সুপার (শহর) অরবিন্দ কুমার বলেছেন, “বুধবার রাত ৮.৪৫ মিনিট নাগাদ আমরা খবর পাই একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছে। রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত করছে। কেউ হতাহত হননি।” রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রা থেকে দিল্লিগামী একটি মালগাড়ির প্রায় ২৫টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে।

Releated Posts

এসআইআর-এর ‘অন্যায়ের’ বিরুদ্ধে সত্যাগ্রহ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে এফআইআর: কংগ্রেস

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদের পর লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Oct 7, 2026

প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারত-আফ্রিকা অংশীদারিত্ব গড়ে তুলতে চায় ভারত: জয়শঙ্কর

আক্রা, ৭ অক্টোবর (আইএএনএস): ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার ঘানার ফরেন সার্ভিস ইনস্টিটিউটে ‘ভারত, আফ্রিকা ও গ্লোবাল সাউথ’…

ByByNews Desk Oct 7, 2026

চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করল আরবিআই

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): চ্যালেঞ্জিং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করার…

ByByNews Desk Oct 7, 2026

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top