News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জম্পুইজলা মহকুমা পরিদর্শনে  প্রাক্তন মন্ত্রী সহ বিধায়ক
Image

জম্পুইজলা মহকুমা পরিদর্শনে  প্রাক্তন মন্ত্রী সহ বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম,১৯ সেপ্টেম্বর: জম্পুইজলা মহকুমা পরিদর্শন করেন প্রাক্তন মন্ত্রী ও বিধায়কগণ। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া, বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই এবং জম্পুইজলা বিএসসি অর্থাৎ ব্লক এডভাইজারি কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ একটি টিম জম্পুইজলা ব্লক অফিস পরিদর্শনে যান।

জম্পুইজলা ব্লকের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রাক্তন মন্ত্রী সহ বিধায়কগন। এরপর টাকারজলা বাজার পরিদর্শন করেন প্রাক্তন মন্ত্রি সহ বিধায়ক গণ। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজারের উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা করেন।

এরপর বিধায়কগন পরিদর্শনে যান দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গাবর্দী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে হাসপাতালে চিকিৎসক নার্স এবং রোগীদের সঙ্গে কথা বলে বিধায়করা। হাসপাতালে যে সমস্ত পরিষেবার ঘাটতি রয়েছে সেগুলো সরকারের নজরে নেওয়ার প্রতিশ্রুতি দেন বিধায়করা। বিধায়করা জম্পুইজলা মহকুমা শাসক অফিস পরিদর্শন করেন এবং মহকুমা শাসকের অফিসের কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তিন বিধায়ককে এবং জম্পুইজলা ব্লক এডভাইজারি কমিটির চেয়ারম্যান কে কাছে পেয়ে বাজারের ব্যবসায়ী থেকে অফিস কর্মচারী পথচারী এবং এলাকাবাসী তাদের বিভিন্ন দাবি-দাওয়া বিধায়কদের সামনে তুলে ধরেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top