কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): ব্রাজিলের ফুটবল তারকা রোনালদো। পুরো নাম রোনালদো লুইস নাজারিও ডি লিমা। তিনি বিশ্ব ফুটবলে একজন খ্যাতনামা স্ট্রাইকার। যিনি ১৯৯০ থেকে ২০০০ দশকের প্রথমার্ধ পর্যন্ত বিশ্বের অন্যতম দক্ষ গোলদাতা হিসেবে বিবেচিত হন। মাত্র ২১ বছর বয়সে ১৯৯৭ সালে ফিফা ব্যালন ডি’র এবং ২৬ বছর বয়সে ২০০২ সালে আবার এই খেতাব অর্জন করেছিলেন। ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে তিনবার মনোনিত হন রোনালদো। ফিফার বর্ষসেরা অপর একজন খেলোয়াড় ছিলেন ফরাসী ফুটবলার জিনেদিন জিদান। ২০০৭ সালে রোনালদো ফরাসি ফুটবলে সর্বকালের সেরা একাদশে স্থান পান এবং পেলের উত্তরসূরী হিসেবে ফিফার ১০০জন সেরা খেলোয়াড়ের মধ্যে স্থান পান। ২০১০ সালে তিনি গোল ডট কম-এর ৪৩.৬৩% ভোট পেয়ে ‘প্লেয়ার অফ দ্য ডিকেড’ সহ সেন্টার ফরোয়ার্ডের ‘টিম অফ দ্য ডিকেড’ সম্মাননা পান। ২০১১ সালে তিনি ফুটবল জগৎ থেকে অবসর নিয়েছিনেল। তিনি বিশ্বব্যাপী ফুটবল বোদ্ধা ও সমর্থকদের কাছে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে চিহ্নিত। রোনালদো ব্রাজিলের পক্ষে ৯৭টি আন্তর্জাতিক খেলায় অংশ নিয়ে ৬২ টি গোল করেন। তিনি ১৯৯৪ ও ২০০২ দুটো বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়েছিলেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলে রোনালদো ১৫ গোল করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন। বুধবার সর্বকালের সেরা রোনালদোর জন্মদিন।

বুধবার বিশ্বব্যাপী সেরা ফুটবলার রোনালদোর জন্মদিন
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















