News Flash

  • Home
  • ত্রিপুরা
  • “স্বভাব স্বচ্ছতা এবং সংস্কার স্বচ্ছতা” এই থিমকে সামনে রেখে উদ্ভাবনী সামাজিক সংস্থার বিশেষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

“স্বভাব স্বচ্ছতা এবং সংস্কার স্বচ্ছতা” এই থিমকে সামনে রেখে উদ্ভাবনী সামাজিক সংস্থার বিশেষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: স্বভাব স্বচ্ছতা এবং সংস্কার স্বচ্ছতা” এই থিমকে সামনে রেখে  সমস্ত দেশের সাথে  ভারত সরকারের যুব ও ক্রীড়া  মন্ত্রণালয়ের নির্দেশানুসারে  উত্তর ত্রিপুরার সহযোগিতায় এবং উদ্ভাবনি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় “স্বচ্ছতা হি সেবা ২০২৪” কর্মসূচির আজ আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন।

এছাড়াও  “স্বচ্ছতা হি সেবা ২০২৪” এই কর্মসূচির ব্র্যান্ডিং এবং প্রচার অভিযানের সূচনা করেন অপর্ণা নাথ, সভাধিপতি ,উত্তর ত্রিপুরা জেলা পরিষদ। এর পাশাপাশি উপস্থিত সকলে স্বচ্ছতার  শপথ গ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনাল গৌতম, জেলা যুব আধিকারিক, উত্তর ত্রিপুরা।

মূলত ১৭ ই সেপ্টেম্বর থেকে  ২রা অক্টোবর  ২০২৪ ইং পর্যন্ত অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনের  মাধ্যমে সাফাই অভিযান, বৃক্ষরোপণ , সাইকেল র‍্যালি , পদযাত্রা , সেমিনার , ঘরে ঘরে প্রচার, সামাজিক মাধ্যমে প্রচার, সিঙ্গেল ইউজ প্লাস্টিক কালেকশন , অংকন প্রতিযোগিতা ইত্যাদি নানা কর্মসূচি করা হবে উদ্ভাবনি  সামাজিক সংস্থার উদ্যোগে উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলার বিভিন্ন এলাকায়।

উদ্ভাবনি  সামাজিক সংস্থার পক্ষে সৈকত দাস, নীলাঞ্জন  দেব অনুষ্ঠানটি পরিচালনা করেন আজকের কর্মসূচিটি।

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top