News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাহুল গান্ধীকে করা কুরুচিকর মন্তব্যের জন্য ধিক্কার জানিয়ে প্রধানমন্ত্রীসহ বিজেপি নেতৃত্বদের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ কংগ্রেসের
Image

রাহুল গান্ধীকে করা কুরুচিকর মন্তব্যের জন্য ধিক্কার জানিয়ে প্রধানমন্ত্রীসহ বিজেপি নেতৃত্বদের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৮ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতৃত্বদের কুশপুত্তলিকা দাহ করল বিশালগড় জেলা যুব কংগ্রেস নেতৃত্বরা। বুধবার দুপুর নাগাদ আচমকা মধুপুর বাজারে হাজির হয়ে বিশালগড় জেলা কংগ্রেস নেতৃত্বরা রাহুল গান্ধীর উপর বিভিন্ন কুরুচিমূলক মন্তব্য এবং তাকে প্রাণে মারার হুমকি ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিধায়ক সঞ্জয় গাইকোয়াড এবং বিজেপি নেতা তারবিন্দার সিং তাদের কুশপুত্তলিকা পুড়িয়ে আন্দোলন করেন নেতৃত্বরা মধুপুর বাজারে।

কংগ্রেস নেতৃত্বরা বলেন,  কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে যেভাবে অপমান করেছে কিংবা হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিংবা প্রধানমন্ত্রী মুখ খুলতে রাজি নন। এমনকি তাদেরকে ছাড় দিয়ে যাচ্ছে। তাই তাদের সেই মনোভাবকে ধিক্কার জানিয়ে আন্দোলন করেন নেতৃত্বরা।

নেতৃত্বরা আরো বলেন, মোদির আমলে যে বেকারত্বের হার বেড়েছে গত ৪৫ বছরেও এরূপ ঘটনা ঘটেনি ভারতবর্ষের মধ্যে। পাশাপাশি দ্রব্যমূলক বৃদ্ধি এবং অন্যান্য ক্ষেত্রেও সর্বদাই মোদি সরকার ব্যর্থ। ঐদিন সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশালগড় জেলা যুব কংগ্রেস সভাপতি সমরজিত ভট্টাচার্যী, রাজ্য যুব কংগ্রেস কার্যকরী সভাপতি রাহুল সমাদ্দার এবং কমলাসাগর যুব কংগ্রেস সভাপতি নান্টু সরকার সহ অন্যান্যরা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top