News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুঃসাহসিক ডাকাতের পর ধর্ষনের অভিযোগ, সুষ্ঠ বিচারের দাবি
Image

দুঃসাহসিক ডাকাতের পর ধর্ষনের অভিযোগ, সুষ্ঠ বিচারের দাবি

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৮ সেপ্টেম্বর: দুঃসাহসিক ডাকাতি করার পর এক মহিলার ওপর বলপূর্বক পাশবিক লালসা চরিতার্থ করার মতো ঘটনা সংঘটিত হয়েছে উত্তর জেলায়। কদমতলা ব্লক এলাকার পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায় এক রাজমিস্ত্রির বাড়িতে হানাদা ডাকাতের দল।

ঘরে ঢুকে জানালা ভেঙে অস্ত্র দেখে প্রথমে মহিলার শরীরে থাকা স্বর্ণালংকার সহ ঘরের ভেতরে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় ডাকাত দল। পরবর্তী সময় ও মহিলাকে তারই দুই কন্যা সন্তানের সামনে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ডাকাত দলে ৩ থেকে ৪ জন ছিল। ওদের প্রত্যেকের মুখে কাপড় বাঁধা থাকায় তাদেরকে চিনতে পারা যায়নি। ঘটনার পরেই খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত ঘটনায় গ্রেফতারের কোন খবর নেই। সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন নির্যাতিতা মহিলা সহ তার পরিবারের সদস্যরা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top