News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূজো দেখে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হত্যা
Image

পূজো দেখে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হত্যা

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানীর প্রানকেন্দ্রে কুপিয়ে খুন করা হয়েছে এক যুবককে। গতকাল রাতে পূজো দেখে বাড়ি ফেরার পথে প্রায় ১২ জন মিলে রড এবং দা দিয়ে তার মুখে মাথায় কুপিয়ে হত্যা করেছে তাঁকে। এমনটাই অভিযোগ তুলে পরিবারের সদস্যরা আমতলী থানায় মামলা দায়ের করেছেন। 

ঘটনার বিবরণে মৃতের বাড়ির সদস্যরা জানিয়েছেন, গতকাল রাতে পূজো দেখে বাড়ি ফিরছিলেন আমতলী থানার কাঞ্চন নগরের বাসিন্দা বাবুল সাহার ছেলে শুভঙ্কর সাহা। আমতলী থানার অন্তর্গত রাজিব চৌমুহনীতে পৌঁছতেই ১০-১২ জন যুবক তার স্কুটি থামিয়ে তাকে আক্রমণ করে। রড ও দা দিয়ে এলোপাতাড়ি আক্রমণে গুরুতর আহত হয়েছিল সে। ওই এলাকার লোকজন এই ঘটনা পরিলক্ষিত করে সাথে সাথে হাপানিয়া টি এম সি মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে আগরতলার জি বি হাসপাতাল স্থানান্তর করা হয়। জি বি হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ জনের নাম দিয়ে আমতলী থানায় মামলা করা হয় বলে জানান পরিবারের লোকেরা।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top