News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপাহীজলা জেলাভিত্তিক স্বচ্ছতা হি সেবা অভিযানের সূচনা, নিজে স্বচ্ছ থাকা ও পরিবেশ স্বচ্ছ রাখা অভ্যাসে পরিণত করতে হবে : মুখ্যসচিব
Image

সিপাহীজলা জেলাভিত্তিক স্বচ্ছতা হি সেবা অভিযানের সূচনা, নিজে স্বচ্ছ থাকা ও পরিবেশ স্বচ্ছ রাখা অভ্যাসে পরিণত করতে হবে : মুখ্যসচিব

বিশালগড়,১৭ সেপ্ঢেম্বর, সিপাহীজলা জেলাভিত্তিক স্বচ্ছতা হি সেবা অভিযান আজ থেকে শুরু হয়েছে৷ চড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বচ্ছতা হি সেবা অভিযানের উদ্বোধন করেন মুখ্যসচিব জে কে সিনহা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অতিরিক্ত জেলাশাসক সুুব্রত মজমদার, অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাফের, অ্যাসিস্টেন্ট কালেক্টর দীপ গোয়েল, বিশালগড় মহকুমার মহকুমা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, চড়িলাম ব্লকের বিডিও এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷

     অনুষ্ঠানের সূচনা করে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, স্বচ্ছতা অভিযান শুধুমাত্র একদিনের জন্য কোনও কর্মসূচি নয়৷ স্বচ্ছতা অভিযান বাস্তবে পরিণত করতে হলে তাকে মানুষের নিজের জীবনশৈলীর অঙ্গ করতে হবে৷ নিজে স্বচ্ছ থাকা ও পরিবেশ স্বচ্ছ রাখা অভ্যাসে পরিণত করতে হবে৷ জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল বলেন, এই কর্মসূচি সফল করতে হলে স্বচ্ছতাকে নিজের জীবনের সঙ্গে জড়তে হবে৷ নিজে স্বচ্ছ থাকলে এবং পরিবেশ স্বচ্ছ রাখতে পারলে অনেক রোগ থেকে মুক্ত হওয়া যায়৷ অতিরিক্ত জেলাশাসক সুুব্রত মজমদার সহ অন্যান্য অতিথিগণও বক্তব্য রাখেন৷

     অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা অনুষ্ঠানে উপস্থিত সুুবিধাভোগীদের জন আরোগ্য যোজনার কার্ড তুলে দেন এবং সাফাই কর্মীদের পুরসৃকত করেন৷ স্বচ্ছতা হি সেবা অভিযান আগামী ২ অক্টোবর পর্যন্ত চালু থাকবে৷ এই অভিযানের অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন জায়গায় সাইক্লোথন, ম্যারাথন, মানব বন্ধন, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে৷

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top