News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের আর্থিক উন্নয়নে তামিলনাড়ুর বন্দরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : প্রধানমন্ত্রী
Image

দেশের আর্থিক উন্নয়নে তামিলনাড়ুর বন্দরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): দেশের আর্থিক উন্নয়নে তামিলনাড়ুর বন্দরগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সোমবার তামিলনাড়ুর থুথুকুডি বন্দরে নতুন আন্তর্জাতিক কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করার পর এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, তামিলনাড়ুর বন্দর পরিকাঠামোর মধ্যে রয়েছে ৩টি প্রধান বন্দর এবং ১৭টি অ-প্রধান বন্দর। এই ক্ষমতার কারণে এখন তামিলনাড়ু সামুদ্রিক বাণিজ্য নেটওয়ার্কের একটি প্রধান কেন্দ্র। বন্দর-নেতৃত্বাধীন উন্নয়নের মিশনকে গতিশীল করতে, আমরা আউটার হারবার কন্টেইনার টার্মিনাল তৈরি করছি। এর জন্য ৭০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিকশিত ভারতের যাত্রায় আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নতুন থুথুকুডি আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল ভারতের সামুদ্রিক পরিকাঠামোর নতুন তারকা। এই উন্নয়নমূলক উদ্যোগের জন্য আমি তামিলনাড়ুর জনগণকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি আনন্দিত যে, এই নবনির্মিত টার্মিনালটিতে ৪০ শতাংশ মহিলা কর্মচারী থাকবে, যা এটিকে সামুদ্রিক ক্ষেত্রে নারী-নেতৃত্বাধীন উন্নয়নের প্রতীক করে তুলেছে।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top