News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে শান্তির বাজার পূর্ত দপ্তরে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত
Image

বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে শান্তির বাজার পূর্ত দপ্তরে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৬ সেপ্টেম্বর:
দেবশিল্পী বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে শান্তিরবাজার পূর্তদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগীতা।

শান্তিরবাজার পূর্ত দপ্তরের এক্সিউটিভ তাপস মারাক ও এসডিও প্রবীর বরন দাসের প্রচেষ্টায় এইধরনের সামাজিক কর্মসূচী করা হচ্ছে। বর্তমানে আসছে উৎসবের মরসুম। এই উৎসবের সময়ে যাতে করে সকলে বিগতদিনের দুঃখ ভুলে গিয়ে পূজার আনন্দে মাতোয়ারা হয়ে উঠতে পারে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে পূর্তদপ্তর। এই উৎসবের মরশুমে অন্যান্য বছরের ন্যায় এইবছরও দেবশিল্পী বিশ্বকর্মাপূজার আয়োজন করেছে পূর্ত দপ্তর।

বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত করা হয় বসেআঁকো প্রতিযোগীতা। আজকের এই প্রতিযোগীতায় ৪০০ এর অধীক ছাত্র ছাত্রীরা অংশগ্রহনকরে।  আগামীকাল পূজারদিন প্রতিটি বিভাগ থেকে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত বাছাই করে পুরুষ্কার দেওয়া হবে।  শান্তির বাজার পূর্তদপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই  প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।  এইধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে সকলে পূর্ত দপ্তরের এক্সিউটিভ তাপস মাকার ও এস ডি ও প্রবীর বরন দাসকে ধন্যবাদ জানিয়েছেন।

———-

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top