রিয়াদ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): প্রথম মরসুমে তাক লাগানো বেতনে আল ইত্তিহাদে যোগ দেওয়ার পর প্রথম মরসুমে আলো ছড়াতে ব্যর্থ হন বেনজেমা। এমনকি একাদশের স্থানে থেকেও হারিয়ে যাচ্ছিলেন এই প্রাক্তন ব্যালন ডি’অর জয়ী স্ট্রাইকার। তবে এবার নতুন মরসুমে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন বেনজেমা। এই ফরাসি কিংবদন্তির হ্যাটট্রিকে আল ইত্তিহাদে প্রতিপক্ষ আলওয়াহেদারকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথম গোল করেন বেনজেমা। এরপর ৪৬ ও ৮৯ মিনিটে বাকি দুই করেন। বেনজেমা ছাড়াও হুসেম অঔয়ার, ফ্যাবিনিয়ো, ফাওয়াজ আল ইয়ামি এবং সালেহ আলশেহরি বাকি গোলগুলো করেন। ওয়াহেদার পক্ষে একটি গোল শোধ করেন ইয়োসেফ আইমান। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আল ইত্তিহাদ। আল হিলাল ও আল ইত্তিফাক ৯ পয়েন্টের মালিক হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে তারা।

বেনজেমার হ্যাটট্রিকে আল ওয়াহেদারকে ৭ গোল দিল ইত্তিহাদ
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















