News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক দূর্ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে অটো চালককে নিমর্মভাবে পিটিয়ে হত্যা, মামলা 
Image

এক দূর্ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে অটো চালককে নিমর্মভাবে পিটিয়ে হত্যা, মামলা 

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: এক দূর্ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে অটো চালককে নিমর্মভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সম্প্রতি এক ছাত্রী ওই দূর্ঘটনার কবলে পড়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আহত ছাত্রীর পরিবারের সদস্যরা অটো চালককে বাড়িতে গিয়ে বেধড়ক মারধর করেন। আজ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই অটো চালক মৃত্যুর কোলে ঢলে পড়েন। পাশাপাশি, অভিযুক্তরা মৃতের পরিবারের সদস্যদের থানায় মামলা না করার জন্য হুমকি দিচ্ছেন।

ঘটনার বিবরণে মৃতের ভাই জানিয়েছেন, জিরানিয়ার বাসিন্দা গৌরাঙ্গ দেবনাথ পেশায় অটো চালক। সম্প্রতি ইন্দ্রনগর বাজার সংলগ্ন এলাকায় অটো দূর্ঘটনার কবলে পড়ে। তাতে এক স্কুল ছাত্রী অল্পবিস্তর আহত হয়েছিল। কিন্তু ওই আহত ছাত্রীর পরিবারের সদস্যরা বিষয়টি সম্পূর্ণ না জেনেই গৌরাঙ্গ দেবনাথের বাড়িতে যান। তাঁরা প্রথমে অটো টি নিয়ে চলে গিয়েছিলেন। পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গৌরাঙ্গকে বেধড়ক মারধর করে। তাতে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। সাথে সাথে এলাকাবাসীরা তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছিল। আজ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর হয়েছে।

পাশাপাশি তিনি অভিযোগ করেন, ছাত্রীর পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে থানায় মামলা না করার জন্য হুমকি দিয়েছেন। নিজেদের মধ্যে মীমাংসা করার জন্য বলেছেন। কিন্তু মৃতের পরিবারের সদস্যদের তরফ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Releated Posts

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top