News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাদল শীল হত্যা মামলায় আরো দুই অভিযুক্ত আটক
Image

বাদল শীল হত্যা মামলায় আরো দুই অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে বাদল শীল হত্যা মামলায় আরো দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ধৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হবে পুলিশ জানায়। বাদল শীল হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। প্রথম গ্রেপ্তার করা অমল দাস নামে এক অভিযুক্তকে। অমল দাস বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে।

ঘটনায় প্রকাশ ১২ জুলাই সন্ধায়  চোত্তাখলা বাজারে পারিবারিক কাজে গিয়ে দুর্বৃত্তদের হাতে মারাত্মকভাবে আহত হন সিপিআই(এম) নেতা এবং দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের চার নং আসনের সিপিআই(এম) প্রার্থী বাদল শীল। মারাত্বক আহত বাদল শীল জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই প্রয়াত হয়।

বিস্তারিত ঘটনা জানিয়ে পিআরবাড়ী থানায় বাদল শীল হত্যার সাথে যুক্ত ছয়জনের নাম ঠিকানা দিয়ে  মামলা দায়ের করে বাদল শীলের পরিবার। পুলিশ ঘটনার তদন্ত ক্রমে প্রথমে অমল দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে অনেকটা হাত তুলে নেয়।  বাদল শীলের খুনীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সিপিআই(এম) সহ বাদল শীলের পরিবার ও সাধারণ মানু্ষ ক্রমাগত ভাবে পুলিশের কাছে ডেপুটেশান প্রদান করতে থাকে।  এরপর জনমানুষের প্রবল চাপে অবশেষে বাদল শীল হত্যার প্রায় দুই মাস পর অপর দুই অভিযুক্ত প্রদীপ নমঃ এবং পিংকু পোদ্দারকে রবিবার ভোররাতে গ্রেপ্তার করে পি আর বাড়ী থানার পুলিশ।

পুলিশ জানায় প্রদীপ নমঃকে সোনামুড়া এবং পিংকু পোদ্দারকে মেলাঘর থেকে গ্রেপ্তার করে।  পুলিশ জানায় অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের তদন্ত জারি রয়েছে। যদিও স্থানীয় মানুষের দাবি বাদল শীল হত্যা মামলার প্রত্যেক অভিযুক্ত চোত্তাখলায় রয়েছে পুলিশ চাইলে খুনের অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে। স্থানীয় মানুষের দাবি শুধু খুনের অভিযুক্তরাই নয় বাদল শীল হত্যা মামলার সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত ক্রমে মূল মাষ্টার মাইন্ডদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করে দেখাক রাজ্যে সুশাসন চলছে।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top