News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে হাত বাড়ালো গোলদারপুর রুদ্র সিংহ হাইয়ার সেকেন্ডারি স্কুলের এনএসএস ইউনিট
Image

বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে হাত বাড়ালো গোলদারপুর রুদ্র সিংহ হাইয়ার সেকেন্ডারি স্কুলের এনএসএস ইউনিট

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: কৈলাসহরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এবার মাঠে নামলো গোলদারপুর রুদ্র সিংহ হাইয়ার সেকেন্ডারি স্কুলের এনএসএস ইউনিট। রবিবার তাদের পক্ষ থেকে দৃষ্টি বাড়ি  এলাকার ক্ষতিগ্রস্তদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন অংশের মানুষ। এই সমস্ত ক্ষতিগ্রস্তদের সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এবং এনএসএস ইউনিট এর পক্ষ থেকে সাহায্য প্রদান অব্যাহত রয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি রবিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য মাঠে নামে কৈলাসহর গোলদারপুর হায়ার সেকেন্ডারি স্কুলের এনএসএস ইউনিট।

রবিবার স্কুলের এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এবং   গুদারপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত  দৃষ্টি বাড়িতে গিয়ে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিল ফেনাইল, ব্লিচিং পাউডার, সাবান, হ্যান্ড ওয়াশ, ওআরএস ইত্যাদি । ওই এলাকার ৩০ টি পরিবার ছাত্র-ছাত্রীদের এই ক্ষুদ্র আয়োজনে প্রশংসা করেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top