News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যার জেরে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি ৭২ লক্ষ টাকা: দপ্তরের অধিকর্তা
Image

বন্যার জেরে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি ৭২ লক্ষ টাকা: দপ্তরের অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি ৭২ লক্ষ টাকা। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা বলেন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস। এছাড়াও এদিন সমবায় দপ্তরের ক্ষতির বিবরণ তুলে ধরেন  সমবায় রেজিস্টার দশরথ দেববর্মা।

গত ১৯শে আগস্ট থেকে ২৪ শে আগস্ট পর্যন্ত রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন দপ্তরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। রাজ্যের প্রায় ১০২২২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তারমধ্যে ২০২৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ২০২৫ টি অঙ্গনওয়াড়ি মধ্যে দশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পুরোপুরি ভেঙ্গে পড়েছে।

রবিবার এক সাংবাদিক সম্মেলন করে বন্যা পরিস্থিতিতে রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন ক্ষতির বিষয় তুলে ধরতে গিয়ে একথা বলেন দপ্তরের অধিকর্তা তপন কুমার  দাস।

অন্যদিকে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পাশাপাশি এদিন সময় দপ্তরের ক্ষতির বিবরণ তুলে ধরেন সমবায় রেজিস্টার দশরথ দেব্বর্মা। তিনি  সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বিশেষ করে দক্ষিণ জেলা ও গোমতী জেলার ন্যায্য মূল্যের দোকান,  পেক্স  ও সমবায় সমিতির ব্যাপক ক্ষতি হয়েছে। এক্ষেত্রে দক্ষিণ জেলায় সর্বাধিক  খতির পরিমাণ ৭৭ লক্ষ টাকা। সারা রাজ্যে মিলে এই ক্ষতি  দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লক্ষ টাকা।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top