ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অলিম্পিক ক্যুইজের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ক্রীড়া জগতে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানে আজ রবিবার মেসার্স লক্ষী ভান্ডার আয়োজিত অলিম্পিক ক্যুইজ ২০২৪ এর পুরস্কার বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রবিবার বেলা এগারোটায় সূর্য রোডস্থিত বৃন্দাবন প্যালেস এন্ড বেনকুইট হল-এ এই বিশেষ অনুষ্ঠান তথা কুইজের বাম্পার লটারি এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ত্রিপুরার প্রথম অর্জুন পুরস্কার বিজয়ী মন্টু দেবনাথ, টিটিডিসি-র প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা, বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক অলক ঘোষ, ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সচিব তথা ক্রীড়া সংগঠক সুজিত রায় প্রমূখ উপস্থিত ছিলেন। ক্যুইজে অংশগ্রহণকারী প্রত্যেককে পুরস্কৃত করার পাশাপাশি বাম্পার লটারিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কে সুদৃশ্য পুরস্কার, মেমেন্টো এবং উপহারে সম্মানিত করা হয়। সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, স্বরূপা নাহা, মহিলা ক্রিকেট কোচ রুমা দাস, ক্রিকেটার অন্নপূর্ণা দাস ও মামন রবিদাসকেও মেসার্স লক্ষী ভান্ডারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারকে সম্মানিত করা হয়। ক্রীড়াপ্রেমী সকলের পাশাপাশি ক্যুইজে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিতভাবে শেষ হয়েছে বলে মেসার্স লক্ষ্মী ভান্ডারের পক্ষ থেকে কর্ণধার সুজিত রায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

লক্ষী ভান্ডার আয়োজিত অলিম্পিক ক্যুইজের পুরস্কার বিতরণ সম্পন্ন
Releated Posts
৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর
আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…


















