News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অক্টোবর ও নভেম্বর মাসে ন্যায্যমূল্যের দোকানে বিনামূল্যে কার্ডপিছু অতিরিক্ত ১০ কেজি চাল দেওয়া হবে : খাদ্য দপ্তরের বিশেষ সচিব
Image

অক্টোবর ও নভেম্বর মাসে ন্যায্যমূল্যের দোকানে বিনামূল্যে কার্ডপিছু অতিরিক্ত ১০ কেজি চাল দেওয়া হবে : খাদ্য দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : অক্টোবর ও নভেম্বর মাসে রাজ্যের ন্যায্যমূল্যের দোকান থেকে প্রতি রেশন কার্ডপিছু অতিরিক্ত ১০ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। রাজ্য সরকারের বন্যা ত্রাণ প্যাকেজে এই ঘোষণা দেওয়া হয়েছে। আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এজন্য রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৭০ কোটি টাকা ব্যয় হবে।

সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব আরও জানান, বন্যায় ৭৯টি রেশন দোকান, ১১টি খাদ্য গুদাম এবং মজুতকৃত ১৬০ মেট্রিকটন চাল, ৯ মেট্রিকটন আটা, ৮ মেট্রিকটন মসুর ডাল, প্রায় ১২ মেট্রিকটন লবণ এবং ১.৫ মেট্রিকটন চিনি নষ্ট হয়েছে। এরফলে মোট ক্ষতি ১ কোটি ২২ লক্ষ টাকা। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার আরও বলেন, বন্যায় যে সকল খাদ্য সামগ্রী নষ্ট হয়েছে তা নিয়ম মেনে ইতিমধ্যেই ডাম্পিং করা হয়েছে। বিশেষ সচিব আরও জানান, বর্তমানে রাজ্যে ৭৪ দিনের চাল, ৬৭ দিনের আটা, ২০ দিনের লবণ, ৭ দিনের পেট্রোল, ৬ দিনের ডিজেল, ২০ দিনের কেরোসিন পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top