News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের ছবিতে কুরুচিকর মন্তব্যে আটক মানসিক ভারসাম্যহীন মহিলা
Image

প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের ছবিতে কুরুচিকর মন্তব্যে আটক মানসিক ভারসাম্যহীন মহিলা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রী,প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বিধায়কের ছবিতে কুরুচিকর মন্তব্যে আটক মানসিক ভারসাম্যহীন মহিলা।

ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ পাশাপাশি বিশালগড়ে বিভিন্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির ছবিতে আলতা দিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য লেখা বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার আগরতলা পূর্ব থানার নাকের ডগায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার ছবিতে কুরুচিকর মন্তব্য লেখাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা ।তার উপর বিশালগড় বিধানসভা কেন্দ্রের মন্ডল সহ বিভিন্ন এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর ছবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, প্রধানমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিক সাহার ছবিতে বিভিন্ন কুরুচিকর মন্তব্য আলতা দিয়ে লেখাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বিশালগড়। পুলিশ সেই ঘটনার উন্মোচন করতে উদ্বোধন কর্তৃপক্ষেরূপ থেকে আদেশ আছে বিশালগড় থানায়। 

পুলিশের শুরু হয়ে ম্যারাথন দৌড় ‌শনিবার বিকেল সময় অফিসটিলা এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের ছবিতে কুরুচিকরণ মন্তব্য লেখার সময় এলাকাবাসী হাতে নাতে ভারসাম্যহীন মহিলা রিতা সাহা স্বামীর নামে পরেশ সাহা বাড়ি কামারপুকুর পাড় নামে মহিলাকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মহিলাকে নিয়ে আসে বিশালগড় থানায়। পরবর্তী সময়ে ওনার পরিবারের খবর পাঠায়। এদিকে বিশালগড়ে উক্ত ঘটনাকে কেন্দ্র করে যেন কোন রকম রাজনৈতিক উত্ত্যক্ত পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে সংবাদমাধ্যমের দ্বারা রাজ্যবাসীকে গোটা ঘটনা বিষয় অবগত করেন। তবে পুলিশ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে উক্ত ঘটনায়।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top