News Flash

  • Home
  • দেশ
  • গঙ্গার জলস্তর দিকে নজর, লকগেট বন্ধ রাখার নির্দেশ কলকাতা পুরসভার
Image

গঙ্গার জলস্তর দিকে নজর, লকগেট বন্ধ রাখার নির্দেশ কলকাতা পুরসভার

 কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : নিতান্তই বাধ্য হয়ে গঙ্গার দিকে লক গেট বন্ধ রাখা হয়। পাঁচ মিটার সর্বাধিক অর্থাৎ ১৬.৪১ ফুট জল স্তর বাড়তে চলেছে এই আশঙ্কাতে সতর্ক করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কড়া নজর ছিল সেদিকেই। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণেই। এদিকে, কলকাতা পুরসভার ছুটি সত্বেও জল নিকাশি দফতর সজাগ। গতরাত থেকে টানা বৃষ্টিতে কলকাতায় এ পর্যন্ত রেকর্ড সর্বাধিক গড়িয়া’তে কামডহরি ৫৪ মিলিমিটার। যোধপুর পার্ক – ৪২, বেহালা – ২৬, ট্যাংরা – ৩৯, কালিঘাট – ৩২, উল্টোডাঙা – ৩৮ ও শিয়ালদা – ৩৮ মিলিমিটার। এছাড়াও ভারি বৃষ্টির রয়েছে পূর্বাভাস। মেয়র পারিষদ তারক সিং এ প্রসঙ্গে জানান, লক গেট সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। যে কোনও সময়ে গঙ্গার জল  ঢুকতে না পারে। তবে, শহর জলমগ্ন থাকলে বৃষ্টির জমা জল বের করতে লকগেট সময় বিশেষে খোলা হয়। অন্যদিকে, শনিবার জলস্তর বাড়তে পারে এই আশঙ্কাতে আগাম সতর্কতা জারি করে। করম পুজোর জন্য ছুটি থাকা সত্ত্বে শনিবার টক টু মেয়র বাতিল করা হয়েছে। যদিও নিকাশির কর্মীদের তৎপরতা বজায় রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন মেয়র পারিষদ।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top