News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৫০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত 
Image

৫০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত 

ধর্মনগর, ১৪ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার পদ্মপুর, মধুবাড়ি লিংক রোড এলাকায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট।  উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য ৫০ লক্ষ টাকা  হতে পারে।  

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শ্রীধর দাস ও তার ছোট ভাই শ্রীদাম দাস  বার্মিজ সিগারেটের ব্যবসা করে আসছে |শ্রীদাম দাস উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার একজন কনস্টেবল পদে কর্মরত | কিছুদিন আগেও একই জায়গা থেকে ধর্মনগর থানার পুলিশ প্রায় কোটি টাকার  বার্মিজ  সিগারেট ধরেছিল |

আজ ওই স্থান থেকে দুটি গাড়িও  বাজেয়াপ্ত করে সীমান্ত সুরক্ষা বাহিনীর জোয়ানরা |এই সফল অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে।অভিযানে উপস্থিত ছিলেন জি ব্রাঞ্চের আধিকারিক সহ কমান্ডেন্ট এন কে শাইনি এবং ধর্মনগর থানার কর্মকর্তারা। 

উদ্ধারকৃত বার্মিজ সিগারেট সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা গাড়িতে করে পানিসাগর প্রধান কার্যালয়ে নিয়ে যান। 

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top