এস্তাদিও, ১৪ সেপ্টেম্বর (হি.স.): অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে লজ্জাজনক ভাবে হেরে বিদায় নিল আর্জেন্টিনা। শুক্রবার কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে জার্মানির কাছে তারা হেরে গেল ৫-১ গোলে। ম্যাচের শুরু থেকেই আক্রমণে দাপট দেখিয়েছে জার্মানরা। ম্যাচের ৫ মিনিটে জানজিনের গোলে এগিয়ে যায় জার্মানি। এরপর ২৪ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান নাচতিগাল। ম্যাচের ২৬ মিনিটে আরও ব্যবধান(৩-০)বাড়ান ব্যান্ডের। বিরতির আগে অসাধারণ ফ্রি-কিকে চতুর্থ গোল করেন নাচতিগাল। এই নিয়ে তিনি দ্বিতীয় গোল করলেন। দ্বিতীয়ার্ধে জিকাইয়ের গোলে জার্মানি এগিয়ে যায় ৫-১ গোলে। আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের শেষ দিকে একমাত্র গোলটি করেন লোম্বারডি ল্যারের। এরফলে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে শোচনীয় ভাবে হেরে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা বিদায় নিল।

লজ্জাজনক ভাবে বিদায় আর্জেন্টিনার
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















