News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১২ কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দুই, পলাতক মূল অভিযুক্ত
Image

১২ কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দুই, পলাতক মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, দামছড়া, ১৩ সেপ্টেম্বর: আবারো নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য অর্জন করল উত্তর জেলার দামছড়া থানার পুলিশ। দামছড়া থানাধীন কাসকাউপাড়া এলাকার এক নেশা ব্যবসায়ী সঞ্জীব দেববর্মার বাড়িতে  প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুদ রাখা ছিল বলে আগাম খবর ছিল পুলিশের কাছে।

দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদারের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী সেখানে ছুটে গিয়ে সঞ্জীব দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে ৯৭টি সাবানের প্যাকেটে ভর্তি ১কেজি ১৬৪ গ্রাম  হিরোইন উদ্ধার করে। যার বাজার মূল্য  ১২ কোটি টাকার অধিক।

খবর পেয়ে এলাকাতে ছুটে আসেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরি মিয়া দালং। নেশা ব্যবসায়ী সঞ্চিত দেববর্মা পুলিশের আসার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। সঞ্জীব দেববর্মার  স্ত্রী  রিংপুই ও সঞ্জীব দেববর্মার সহযোগী  বুদ্ধিরাম দেববর্মাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে বর্তমানে দামছড়া থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top