News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ালেন চড়িলাম ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা
Image

বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ালেন চড়িলাম ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ সেপ্টেম্বর: বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ালেন চড়িলাম ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকারা  নিজেরাই নিজেদের কাছ থেকে চল্লিশ হাজার টাকা সংগ্রহ করে বন্যায় দুর্গত মানুষদের জন্য কম্বল এবং চাল ক্রয় করে শুক্রবার দিন সকালবেলা গাড়ি ভর্তি করে রওনা দেন উদয়পুর গোকুলপুর এবং খিলপাড়া এলাকায়।

বন্যায় দুর্গত মানুষদের হাতে তুলে দেন কম্বল এবং চাল। শুক্রবার দিন চড়িলাম ভারতরত্ন অটল বিহারী এইচএস স্কুল এবং চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে থেকে তারা রওনা দেওয়ার সময় শিক্ষক-শিক্ষিকারা জানান কয়েকদিন আগে ভয়াবহ বন্যায় রাজ্যের মানুষের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। তার জন্য শিক্ষক-শিক্ষিকারা এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন।

চড়িলাম ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ গোটা এলাকার শিক্ষানুরাগী মহল।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top