News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পরিষেবা, যুদ্ধকালীন পরিস্থিতিতে ৫৪ শতাংশ কাজ সমাপ্ত : টিপিটিএল
Image

ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ পরিষেবা, যুদ্ধকালীন পরিস্থিতিতে ৫৪ শতাংশ কাজ সমাপ্ত : টিপিটিএল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিদ্যুৎ পরিষেবা। এতে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের অধীনে বিদ্যুৎ পরিবহন সংক্রান্ত সমস্ত কাজ সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে সম্পাদিত হয়েছে। এরই মধ্যে ৫৪ শতাংশ কাজ সমাপ্ত করা হয়েছে। আজ টিপিটিএলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মাসের ১৯ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত অবিরাম বৃষ্টির ফলে ত্রিপুরাতে বিধ্বংসী বন্যা হয়েছে। এতে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের অধীনে বিদ্যুৎ পরিবহন সংক্রান্ত সমস্ত কাজ সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে সম্পাদিত হয়েছে। শুধুমাত্র পরিকাঠামোজনিত যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন: সাব-স্টেশনের বাউন্ডারি ওয়াল ভেঙে পড়া, রিটেইনিং ওয়াল ভেঙ্গে পড়া, কেবল ট্র্যাঞ্চের ক্ষতি সাধন, ট্রানস্মিশন টাওয়ারের ভূমিক্ষয়, ইত্যাদির মূল্যায়ন বাবদ ক্ষতিপূরণ ৩৭.২৫৩১ কোটি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,
যুদ্ধকালীন পরিস্থিতিতে স্থায়ীভাবে কাজে হাত দেওয়া হয়েছে এবং এরই মধ্যে ৫৪ শতাংশ কাজ সমাপ্ত করা হয়েছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top