News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রীতে গ্রাহক প্রতারণারঅভিযানে প্রচুর সামগ্রী বাজেয়াপ্ত দোকান সিল
Image

মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রীতে গ্রাহক প্রতারণারঅভিযানে প্রচুর সামগ্রী বাজেয়াপ্ত দোকান সিল

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৩ সেপ্টেম্বর: মানুষের অভিযোগ ছিল অনেক আগে থেকেই। কিন্তু অজ্ঞাত কারণে এই অসাধু ব্যবসায়ীকে কেউ কিছু করে উঠতে পারেনি। অবশেষে সংশ্লিষ্ট এলাকার অতিষ্ঠ মানুষের ধৈর্য্যের বাঁধ ভাঙ্গে। চোরাবালি সঠিক তথ্য প্রমাণ হাতে করে সরাসরি অভিযোগ জানায় সংশ্লিষ্ট দপ্তরে। স্হানীয় মানুষের সম্মিলিত অভিযোগ হাতে পেয়ে চব্বিশ ঘণ্টার মধ্যেই অভিযানে নামে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের খাদ্য, পুলিশ ও সাধারণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

শুক্রবার পড়ন্ত বেলায় প্রশাসনের অভিযানকারী দল সরাসরি হানা দেয় কল্যানপুর ব্লকের অমরকলোনী গ্রামের অসাধু ব্যবসায়ী বলে কথিত সংকর পালের ভ্যারাইটিজ সামগ্রীর দোকানে। গ্রামীণ আস্তানায় গড়ে উঠা দোকানে দীর্ঘ বছর ধরেই মেয়াদোত্তীর্ণ সামগ্রীর রমরমা বাণিজ্য। দোকান লাগোয়া এলাকায় বিগত কয়েক বছর আগে থেকেই স্থায়ীভাবে শরনার্থী শিবির গড়ে উঠেছে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই ব্যবসায়ী সংকর গ্রাহকদের নিয়মিত ঠকিয়ে নিজের উদরপূর্তিতে মেতে ওঠে।

আজ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরীর নেতৃত্বে ডিসিএম হরিপদ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী দোকানে অভিযান শুরু করতেই তাদের চক্ষু ছানাবড়া হয়ে যায়। অত্যাধিক পরিমাণের শিশুখাদ্য থেকে মসলা, প্যাকেটজাত দুধ,খাবার তেল, চকলেট থেকে বিস্কুট, চিপস্ ইত্যাদি দুই বছরেরও মেয়াদোত্তীর্ণ সামগ্রীর হদিস মিলছে।

সাথে সাথেই গোটা দোকান, গোডাউনে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণের মেয়াদোত্তীর্ণ মালামাল বাজেয়াপ্ত করে। পরবর্তীতে অসাধু ব্যবসায়ী সংকর পালের দোকান অনির্দিষ্টকালের জন্য সিল করে দেওয়া হয়। অভিযানকালে খাদ্য আধিকারিক শুভঙ্কর চৌধুরী জানায় দীর্ঘদিন ধরেই কল্যানপুর অমর কলোনি এলাকার ব্যবসায়ী সংকর পালের দোকানে মেয়াদোত্তীর্ণ সামগ্রী অবাদে বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। এই বিষয়ে সঠিক তদন্ত করতে আজ এই দোকানে তল্লাশি চালানো হয়।

সেখান থেকে প্রচুর পরিমাণের মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য দোকান সিল করা হয়। পরবর্তী সময়ে দপ্তরের আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রেক্ষিতে দপ্তরের ভূমিকায় গোটা এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি ব্যাপক আস্তা পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top