News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ বন্যায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মোট ১৭১.৪১কোটি টাকা ক্ষতি হয়েছে : পূর্ত দপ্তর
Image

ভয়াবহ বন্যায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মোট ১৭১.৪১কোটি টাকা ক্ষতি হয়েছে : পূর্ত দপ্তর

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ভয়াবহ বন্যায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মোট ১৭১.৪১কোটি টাকা ক্ষতি হয়েছে। যার মধ্যে গ্রামীন এলাকায় ১৫১.২৫ কোটি টাকা এবং ১৯টি শহর এলাকায় ২০.১৬ কোটি টাকা। আজ পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া গিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৯ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত রাজ্যের সমস্ত এলাকায় স্বল্প সময়ে অতিমাত্রায় মুষলধারে বৃষ্টিপাত হয়। যার ফলস্বরূপ ভয়াবহ বন্যায় রাজ্যে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। বন্যাকবলিত হয়ে রাজ্যের সমস্ত নীচু এলাকা প্লাবিত হয় এবং অধিকাংশ নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। এহেন প্রাকৃতিক দুর্যোগে বন্যাকবলিত গ্রামীন ও শহর এলাকার বেশিরভাগ পানীয় জলের উৎস এবং পাইপলাইন ভীষন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

বিজ্ঞপ্তি আরও জানানো হয়েছে,  যার মধ্যে রয়েছে ৪৮টি ভূ-পৃষ্ঠস্থ জল পরিশোধনাগার, ১২৬২টি গভীর নলকূপ, ২০৩৭টি স্বল্প ব্যাসের গভীর নলকূপ, ৪৩টি উদ্ভাবনী মূলক (ইনোভেটিভ) প্রকল্প এবং ৬৯.১৩ কিমি পাইপলাইন। পাশাপাশি ১,২০,৫৪৩টি কার্যকরী পানীয় জলের সংযোগেরও ব্যপক ক্ষতি হয়।উপরোক্ত পরিস্থিতির কারনে রাজ্যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমান ১৭১.৪১কোটি টাকা। যার মধ্যে গ্রামীন এলাকায় ১৫১.২৫ কোটি টাকা এবং ১৯টি শহর এলাকায় ২০.১৬ কোটি টাকা।

দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত রাজ্যের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর ৪৪টি ভূ-পৃষ্ঠস্থ জল পরিশোধনাগার, ১২৫৫টি গভীর নলকূপ, ২০১৫টি স্বল্প ব্যাসের গভীর নলকূপ এবং ২৯টি উদ্ভাবনী মূলক (ইনোভেটিভ) প্রকল্পের সারাইয়ের কাজ এবং উপযুক্ত জীবানুমুক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পর পূনরায় পানীয় জল সরবরাহ চালু হয়, অর্থাৎ ৯৮.৫০ শতাংশ প্রকল্পের পূনরুদ্ধার সম্পন্ন হয়।

এখানে উল্লেখ্য যে বন্যার সময়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে রাজ্যের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর ট্যাঙ্কারের মাধ্যমে নিয়মিত পানীয় জল সরবরাহ করেছে এবং যেসকল এলাকায় ক্ষতিগ্রস্ত প্রকল্প সারাইয়ের কাজ এখনও চলছে সেখানে দপ্তর ৯৬টি ট্যাঙ্কারের মাধ্যমে এখনও নিয়মিত পানীয় জল সরবরাহ করে চলছে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top