News Flash

Image

আগুনে পুড়ে ছারখার কৃষকের বসতঘর

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ১৩ সেপ্টেম্বর: আগুনে পুড়ে ছারখার কৃষকের বসত ঘর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার  রাত্রিবেলায় জম্পুইজলা আর
ডি ব্লকের অন্তর্গত জগাইবাড়ি এডিসি ভিলেজ এলাকায়। জগাইবাড়ি এডিসি ভিলেজ এলাকার এক ক্ষুদ্র কৃষক রণকুমার দেববর্মা এবং তার স্ত্রী বুদ্ধ লক্ষী দেববর্মা। অসহায় এই কৃষক এবং তার স্ত্রী বৃহস্পতিবার দিন বেড়াতে গিয়েছিল সমতল আমতলী এলাকায় ছেলের বাড়িতে। বাড়িতে তখন কেউ ছিলনা। ঘরে তালা দিয়ে কৃষক দম্পতি গিয়েছিল তার ছেলের বাড়িতে।

হঠাৎ করে রাত্রিবেলায় খবর যায় কৃষক দম্পতির কাছে যে তাদের বসতঘরে দাউ দাউ করে জ্বলছে আগুন। গ্রামের মানুষ একত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনারস্থলে ছুটে যাবার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় কৃষক দম্পতির বসতঘর।

এই অগ্নিকাণ্ডে একেবারে নিঃস্ব অসহায় করে দিল কৃষক দম্পতি রণকুমার দেববর্মা এবং তার স্ত্রী বুদ্ধলক্ষী দেববর্মাকে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top