News Flash

  • Home
  • খেলা
  • বিশালের জোড়া গোল, লীগ ফুটবলে ফরোয়ার্ডকে হারিয়ে ফ্রেন্ডস ইউ-র চমক
Image

বিশালের জোড়া গোল, লীগ ফুটবলে ফরোয়ার্ডকে হারিয়ে ফ্রেন্ডস ইউ-র চমক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ফ্রেন্ডস ইউনিয়ন। দুর্দান্ত জয়। তাও ফরোয়ার্ড ক্লাবকে চার তিন গোলের ব্যবধানে হারিয়ে। এ যেন ফুটবল মাঠে দারুন এক চমকও বলা যেতে পারে। পরপর চার ম্যাচে পরাজয়ের পর ফ্রেন্ডস ইউনিয়ন পঞ্চম ম্যাচের মাথায় মাঠে একপ্রকার অঘটন ঘটিয়ে দিয়েছে। প্রথমার্ধে এক গোলে ফরোয়ার্ড ক্লাব এগিয়েছিল । দ্বিতীয়ার্ধের শুরুতেও ফরোয়ার্ডের পক্ষে গোল। ৪ মিনিট বাদে পরপর তিনটি গোল ফ্রেন্ডস ইউনিয়নের পক্ষে বাবর জমাতিয়া প্রবীর জমাতিয়া ও বিশাল জমাতিয়ার পা থেকে। অর্থাৎ ফ্রেন্ডস ইউনিয়ন ৩-২ গোলে এগিয়ে যায়। তবে তিন মিনিট বাদে ফরওয়ার্ড ভানলা কিমা আরেকটি গোল করলে খেলায় সমতা ফিরে আসে। তবে খেলার ইনজুরি টাইমে বিশাল জামাতিয়ার দ্বিতীয় গোল তথা ম্যাচের জয়সূচক গোলের স্বীকৃতি পায়। ফ্রেন্ডস ইউনিয়ন চার-তিন গোলে জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করে মাঠ ছাড়ে। এদিকে রেফারি ফ্রেন্ডস ইউনিয়নের বাবর ও বালক সাধন কে এবং ফরওয়ার্ডের ফিলিমান কে করেন। হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন শেষ। ম‌্যচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিংহ, অরিন্দম মজুমদার, সুকান্ত দত্ত  ও রক্তিম সাহা।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top