News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৪ই প্রধান অতিথি মুখ্যমন্ত্রী, থাকবেন বেঙ্গসরকার
Image

টিসিএ-র মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৪ই প্রধান অতিথি মুখ্যমন্ত্রী, থাকবেন বেঙ্গসরকার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে যাচ্ছে ১৪ সেপ্টেম্বর। দুই হল-এ এক জোটে প্রোগ্রাম। ২৮০ জন পুরস্কার বিজেতা। বিগত ৫ বছরের পুরস্কার একসাথে দেবে টিসিএ। এবার বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারকেও পুরস্কৃত করা হবে। সিকিম, নাগাল্যন্ড, মেঘালয় থেকে আসবেন ক্রিকেটের প্রতিনিধিরা। বিসিসিআই এর এপেক্স মেম্বার তথা বিশ্বকাপ জয়ী এক্স ক্রিকেটার দিলীপ বেঙ্গ সরকার। প্রধান অতিথি হিসেবে থকবেন মুখ্য মন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। ২৮০ টি প্রাইজ দেয়া হবে টিসিএর তরফে। রবিন্দ্র ভবনের এক নং হলে হবে এই অনুষ্ঠান। দুই নম্বর হলেও দর্শকরা থাকবেন। জায়ান্ট স্ক্রীন লাগানো থাকবে সেখানে। বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার। সাংবাদিক বৈঠক করে এগুলো জানালেন টিসিএর সচিব সুব্রত দে। ৮৩র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম একজন ক্রিকেটার হলেন দিলিপ বেঙ্গ সরকার। ১৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে টিসিএর দায়িত্ব নেয় এই কমিটি। দায়িত্ব নেবার পর থেকেই এই কমিটি রাজ্যের ক্রিকেটের উন্নয়নে যাবতীয় সব কাজ করে চলছে বলে সাংবাদিক সম্মেলনে জানালেন টিসি এর সভাপতি তপন লোধ।সাংবাদিক বৈঠকে সভাপতি ছাড়া ও উপস্থিত ছিলেন সচিব সুব্রত দে সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, সহ এপেক্সের আরো কয়েকজন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top