News Flash

  • Home
  • খেলা
  • স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব ১৭ পশ্চিম জেলা দল ঘোষণা 

স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব ১৭ পশ্চিম জেলা দল ঘোষণা 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। আগরতলা পুলিশ মাঠে রাজ্যভিত্তিক আসরে দল গঠন করার লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে এক দল গঠন শিবির। এখানে উল্লেখ্য আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর সিপাহীজলা জেলায় অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক ছেলেদের অনূর্ধ্ব ১৭ বিভাগের হকি প্রতিযোগিতা। তাই রাজ্যভিত্তিক প্রতিযোগিতাকে সামনে রেখে আয়োজিত জেলা ভিত্তিক দল গঠন শিবিরে বৃহস্পতিবার ১৫ জনের জেলা দল গঠন করা হয়। দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তিন জনকে। এমনটাই জানালেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পশ্চিম জেলার যুগ্ম সম্পাদক মদন বনিক। ঘোষিত দলটি হল গৌরব দাস, পিটার জমাতিয়া, অভিজিৎ রায়, বিশ্বজিৎ রায়, অসমিত আচার্য, প্রীতম দেবনাথ, সাচলুঙ ত্রিপুরা, ঋষিকেশ ত্রিপুরা, অভিজিৎ চৌধুরী, সম্রাট শাহ, পিন্টু দাস, উদয় ঘোষ, জয় রুদ্রপাল, সুর ত্রিপুরা, চূড়া মোহন ত্রিপুরা। দলের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আকাশ দেব, অংকন দাস ও মোহিত দাস।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top