ক্রীড়া প্রতিনিধি আগরতলা।ঝাড়খন্ডে গত চার থেকে সাত সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ইস্টার্ন ইন্ডিয়া সিনিয়র পুরুষ ও মহিলাদের ক্লাসিক এন্ড ইকুইপ্যাড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় বিগত দিনের মতো এবারও ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে অংশ নেয় রাজ্য দল। প্রত্যাশামতো ফলাফল করতে সক্ষম না হলেও প্রতিযোগিতায় রাজ্য দলের ঝুলিতে দুটি স্বর্ণপদকসহ মোট ছয়টি পদক ছিনিয়ে আনে রাজ্যের খেলোয়াড়রা। চ্যাম্পিয়নশীপের ইকিউপেট বিভাগে ৯৩ কেজিতে রাজেশ শর্মা ও ৭৬ কেজিতে লক্ষ্মী রানী সরকার স্বর্ণপদক লাভ করে। অন্যদিকে ক্লাসিকের লক্ষ্মী রানী সরকার সিলভার পদক ছিনিয়ে আনে ক্লাসিকের ৮৩ কেজি বিভাগে অমরজিৎ দাস ও ১২০ কেজি বিভাগে পলাশ শীল ব্রোঞ্জ এবং ১২০ কেজিতে সিলভার পেল প্রিয়তোষ দাস। বৃহস্পতিবার আগরতলা এনএসআরসিসিতে এক সাংবাদিক সম্মেলনের সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করল ত্রিপুরা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন।

পাওয়ার লিফটিংয়ে পদকজয়ী খেলোয়ারদের সংবর্ধনা প্রদান
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















