News Flash

  • Home
  • খেলা
  • ব্রিজিয়ার হ্যাটট্রিক, জাতীয় ফুটবলে পন্ডিচেরিকে হারিয়ে গ্রুপ রানার্স ত্রিপুরা
Image

ব্রিজিয়ার হ্যাটট্রিক, জাতীয় ফুটবলে পন্ডিচেরিকে হারিয়ে গ্রুপ রানার্স ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় ত্রিপুরার মেয়েদের। জাতীয় ফুটবল আসরে পন্ডিচেরি কে আট গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ত্রিপুরার সাব জুনিয়র বালিকা ফুটবল দল। ব্রিজিয়ার দুর্দান্ত হ্যাটট্রিক। খেলা হচ্ছে মধ্যপ্রদেশের নিমাচ-এ,  সিআরপিএফ কমপ্লেক্সে মেহতা স্টেডিয়ামে। গ্রুপ লিগের তৃতীয় তথা অন্তিম ম্যাচে ত্রিপুরা দল আজ, বৃহস্পতিবার পন্ডিচেরিকে আট গোলে পরাজিত করেছে। প্রথমার্ধে ত্রিপুরা দল ৩-০ গোলে এগিয়ে ছিল। গোলের শুরু খেলার নয় মিনিটের মাথায় ব্রিজিয়া দেববর্মার প্রথম গোল। দু মিনিট বাদে লালমৌলি রিয়াং এর গোল। ৪২ মিনিটের মাথায় থানপুলি ডার্লং-এর গোলে ত্রিপুরা দল ৩-০ তে লিড নেয়। দ্বিতীয়ার্ধেও ত্রিপুরার মেয়েরা দারুন প্রাধান্য বিস্তার করে খেলে। খেলার ৬৩ মিনিটের মাথায় ব্রিজিয়া দেববর্মার দ্বিতীয় গোল। ১২ মিনিট বাদে রেমিকা রিয়াং এর গোলে ত্রিপুরা দল ৫-০ গোলে এগিয়ে যায়। ৮০ মিনিটের মাথায় ব্রিজিয়া তৃতীয় গোল তথা দারুন হ্যাটট্রিকে গোল ব্যবধান বেড়ে ৬-০ হয়। পাঁচ মিনিট বাদে রেমিকা এবং আরও দুই মিনিট বাদে থানপুলির দ্বিতীয় গোল শেষ পর্যন্ত রাজ্য দলকে আট গোলে দারুন জয় এনে দেয়। উল্লেখ্য ৮ সেপ্টেম্বরের খেলায় ত্রিপুরা দল প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের কাছে এক-সাত গোলে পরাজয় রাজ্য দলকে কিছুটা পিছিয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা দল দারুন ভাবে ৯-১ গোলে আন্দামান ও নিকোবর কে হারিয়ে অনেকটা ঘুরে দাঁড়িয়েছিল। আজ বৃহস্পতিবার তৃতীয় তথা অন্তিম ম্যাচে পন্ডিচেরি কে আট গোলে হারিয়ে গ্রুপ লিগে গ্রুপ রানার্সের স্বীকৃতি নিয়ে মুল পর্বের আশা জিইয়ে রেখেছে। উল্লেখ্য, গ্রুপ লীগে অন্ধ্রপ্রদেশ টানা তিন ম্যাচে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে মূলপর্বে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। আজ গ্রুপ লীগের অপর খেলায় অন্ধ্রপ্রদেশ ছয় দুই গোলের ব্যবধানে আন্দামান-নিকোবরকে পরাজিত করেছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top