নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১২ সেপ্টেম্বর: বিদ্যুতের ছোবলে প্রাণ কেড়ে নিল সাত বছরের এক শিশুর। মৃত শিশুর নাম বিপ্লব নম:, পিতা’র নাম চন্দন নমঃ। এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে বিশালগড় শোভাপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর এলাকায়।
বিবরণে জানা গেছে বৃহস্পতিবার বাড়ির বাউন্ডারির টিনের বেড়ার কাছে খেলার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে চলে যায় বিপ্লব নামের এই শিশু। পথ চলতি মানুষ সহ অন্যান্যরা তাকে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া দেখা গেছে।

বিদ্যুতের ছোবলে প্রাণ হারালো ৭ বছরের এক শিশু
Releated Posts
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…
দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…
অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের
আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…


















