News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিকলাঙ্গ ছেলের চিকিৎসার জন্য রাজ্যসরকারের নিকট সাহায্য চাইলেন পিতা
Image

বিকলাঙ্গ ছেলের চিকিৎসার জন্য রাজ্যসরকারের নিকট সাহায্য চাইলেন পিতা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১১ সেপ্টেম্বর:
ছেলেকে সুস্থ করে তুলতে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানালেন পিতা।

ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার মহকুমার দেবদারু ফাঁড়ী থানার অধীনে পূর্বপিলাক দেওয়ানবাড়ী এলাকার বসবাসকারী নবদ্বীপ ত্রিপুরার ১২ বছরের ছেলে ২০১৮ সালে বিদ্যালয়ে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পরে। ডাক্তার দেখান পর কিছু সময় ভালো থাকলেও পরবর্তী সময় সে ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে পরে।

নবদ্বীপ ত্রিপুরা পেশায় দিনমজুর। তাই তিনি অর্থের অভাবে সঠিকভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেননা। বিগতদিনে এই এলাকায় বিধায়ক ছিলেন যশবীর ত্রিপুরা। যশবীর বাবুর বাড়ীর কাছে থেকেও এই বিকলাঙ্গ শিশুটিকে দেখার মতো উনার হাতে সময় ছিলোনা। যশবীর ত্রিপুরাকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমান সময়ে জোলাইবাড়ীবাসী বাম বিধায়ক যশবীর ত্রিপুরাকে গদিচ্যুত করেছেন। 
বর্তমান সময়ে জোলাইবাড়ী বিধানসভায় বিধায়ক হিসাবে রয়েছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।  মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া প্রতিনিয়ত লোকজনের সুখে-দুঃখে  উনাদের পাশে দাড়াচ্ছেন।  এইকথা জানারপর ছেলেকে সুস্থ করে তোলার স্বপ্ন দেখতে শুরু করেছেন অসহায় পিতা।

তিনি আশাবাদী একদিন না একদিন মন্ত্রী উনার বিকলাঙ্গ শিশুটিকে দেখতে যাবেন ও চিকিৎসার জন্য সাহায্যের হাত বারিয়ে দেবেন।  অপরদিকে তিনি আশাবাদী উনার ছেলের জন্য একটি ভাতার ব্যাবস্থা করে দেবেন রাজ্য সরকার।  ছেলেকে আগের মতো সুস্থ দেখতে রাজ্যসরকারের নিকট সাহায্য চাইলেন অসহায় পিতা।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top