কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): বিধাননগরের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে চলতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের দু’দিন ধরে চলবে সহকার ভারতীর রাজ্য সম্মেলন। প্রথম দিন দুপুরে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন এই রাজ্যে সংস্থার আগামী সম্মেলনে। সমবায়ের মাধ্যমে স্বনির্ভর প্রকল্প গুলির বর্তমান সময়ে কাজের অগ্রগতি এবং তার রূপরেখার পন্থা ও পদ্ধতি নির্নয় নিয়েই চর্চা হবে।মহিলা সশক্তিকরণের মাধ্যমেই নারীদের স্বনির্ভর করে তুলতে সহকার ভারতীর নানা পদক্ষেপ নিয়ে খোলামেলা আলোচনার জন্য ওপেন ফোরামও থাকছে এই সম্মেলনে। সেইসঙ্গে রাজ্য সরকারের চরম পর্যায়ে অসহযোগিতা ও প্রতিকূল পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকাও সহকার ভারতীর পক্ষ থেকে তৃতীয় রাজ্য সম্মেলন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সহকার ভারতীর তৃতীয় রাজ্য সম্মেলন ১৪-১৫ সেপ্টেম্বর, নির্ণয় হবে রূপরেখা
Releated Posts
বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের
পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…
পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…
দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির
কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…
মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী
মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…


















