News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উগ্রপন্থায় ক্ষতিগ্রস্থদেরও প্যাকেজ দেওয়া হোক, সুদীপের সঙ্গে একমত প্রদ্যুৎ
Image

উগ্রপন্থায় ক্ষতিগ্রস্থদেরও প্যাকেজ দেওয়া হোক, সুদীপের সঙ্গে একমত প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেমর: 
উগ্রপন্থায় ক্ষতিগ্রস্তদের সরকারি প্যাকেজ প্রদানের বিষয়ে সুদীপ রায় বর্মনের সঙ্গে সহমত পোষণ করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আজ এই বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

বুধবার প্রদ্যুৎ কিশোর দেববর্মা কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মনের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হন। সেখানে এনএলএফটি ও এটিটিএফ – এর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি, সহ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা।

এক টেলিফোনিক সাক্ষাৎকারে জাগরণ প্রতিনিধিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এদিনের বৈঠক  সম্পর্কে বলেন, উগ্রপন্থীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্র সরকার এনএলএফটি ও এটিটিএফ – এর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত করেছে। পাশাপাশি তাদের ২৫০কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু যারা উগ্রপন্থার দ্বারা ক্ষতিগ্রস্থ ও ভিটেমাটি ছাড়া হয়েছেন তাদেরকেও সরকারি প্যাকেজ ঘোষণা করে সাহায্য প্রদান করা প্রয়োজন। এই বিষয়ে সুদীপ রায় বর্মনের কথায় সহমত পোষণ করেছেন প্রদ্যুৎ কিশোর, এমনই জানালেন কংগ্রেস বিধায়ক। পাশাপাশি এই ত্রিপাক্ষিক চুক্তির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে এদিন। প্রদ্যুৎ কিশোরকে এবিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

এবিষয়ে প্রদ্যুৎ কিশোর বলেন,  যারা উগ্রপন্থি হিংসার কারণে  ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও সংশ্লিষ্ট প্রশাসনের কাছ থেকে আর্থিক প্যাকেজ প্রদান করা উচিত। সুদীপ রায় বর্মনের বক্তব্যে তিনিও সহমত প্রকাশ করেছেন। 

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top