News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবশেষে রাজঘাট পঞ্চায়েতে পিস্তলকান্ডে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ 
Image

অবশেষে রাজঘাট পঞ্চায়েতে পিস্তলকান্ডে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ 

আগরতলা, ১১ সেপ্টেম্বর : দীর্ঘ ৩ মাস পর রাজঘাট পঞ্চায়েতের পিস্তলকান্ডে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। 

প্রসঙ্গত, গত ১০ জুন লেফুঙ্গা থানার অন্তর্গত রাজঘাট এলাকা স্থিত রাজঘাট পঞ্চায়েত প্রকাশ্যে দিবালোকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকার দাবিতে পঞ্চায়েত সচিবকে পিস্তল উচিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন মলেন্দ্র দেববর্মা। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উজান ফটিকছড়া এলাকার নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে ওসি সহদেব দাসের নেতৃত্বে লেফুঙ্গা থানার পুলিশ।

আরও জানা গিয়েছে, উজান ফটিকছড়া এলাকার মলেন্দ্র দেববর্মা উরফে মলেনের বিরুদ্ধে আগেও অস্ত্র আইনে মামলা হয়েছিল। তার বিরুদ্ধে ৩৫৩,৫১৬ এবং ২৫(১-এ) অস্ত্র আইনে মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top