News Flash

  • Home
  • খেলা
  • কোপার ফাইনালে হারের প্রতিশোধ কলম্বিয়ার
Image

কোপার ফাইনালে হারের প্রতিশোধ কলম্বিয়ার

বোগোটা, ১১ সেপ্টেম্বর (হি.স.): কোপা আমেরিকার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে  কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের পর এটাই ছিল দু’দলের প্রথম সাক্ষাৎকার। আর সেই কারণেই প্রতিশোধের ব্যাপারটা এসেই যাচ্ছিল। কলম্বিয়া তাদের  মাঠে মঙ্গলবার শেষ পর্যন্ত  প্রতিশোধটা নিয়েই নিল কোপা ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল কলম্বিয়া। এই হারের ফলে আর্জেন্টিনার ১২ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমে গেল। গত বছর নভেম্বরে উরুগুয়ের  কাছে হারার পর এই প্রথম হারল আলবিসেলেস্তিরা।

এদিন ম্যাচের ২৫ মিনিটে মসকেরা এগিয়ে দেন কলম্বিয়াকে। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্ক্যালোনির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিকোলাস গঞ্জালেসের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। তবে দ্বিতীয়বার গোল পেতে বেশি দেরি হয়নি কলম্বিয়ার। ৬০ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। রদ্রিগেজের সফলস্পট-কিকে আবার এগিয়ে যায় কলম্বিয়া। এরপর কোনও পক্ষই আর গোল করতে পারেনি। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top