News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন সমস্যায় জর্জরিত ধলাই জেলার বিরাশিমাইল বাজার, সংস্কারের দাবি
Image

বিভিন্ন সমস্যায় জর্জরিত ধলাই জেলার বিরাশিমাইল বাজার, সংস্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি, ধলাই, ১১ সেপ্টেম্বর:
বাজারে ব্যবসায়ীদের জন্য নেই ব্যবহারযোগ্য কোনো শৌচালয়। তাই প্রতিদিন বাজারে গিয়ে প্রাকৃতিক কাজ সারতে চরম সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদেরকে। বারবার দাবী জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছেনা। এমতাবস্থায় চরম বিপাকে পড়তে হচ্ছে রাজ্যের ধলাই জেলার বিরাশিমাইল বাজার ব্যবসায়ীদেরকে।

একাধিক সমস্যায় জর্জরিত রাজ্যের ধলাই জেলার বিরাশিমাইল বাজার। আসাম-আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত এই বাজারে প্রতিনিয়ত ব্যবসা করে আসছেন প্রায় দুই শতাধিক দোকানী। ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘ প্রাচীন এই বাজারটিতে ব্যবসায়ীদের জন্য নেই ব্যাবহারযোগ্য কোনো শৌচালয়ের। তারা জানিয়েছেন  বাম আমলে বাজারের পাশে একটি শৌচালয় নির্মান করে দিয়েছিলো তৎকালীন সরকার। কিন্তু সংষ্কারের অভাবে সেটি এখন ঢেকে গিয়েছে আগাছায়। 

এবিষয়ে স্থানীয় বাজার কমিটি থেকে পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানালেও কেউই এই বিষয়টির দিকে কোন গুরুত্ব দিচ্ছেনা বলে অভিযোগ। শুধু তাই নয়, নিয়মিত বাজারের নোংরা আবর্জনাগুলোও পরিষ্কার করা হয়না। এতে করে বাজারে ছড়াচ্ছে দূর্গন্ধ। বিরাশিমাইল বাজারে ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যা দূর করতে তাদের জন্য সরকারীভাবে শৌচালয় এবং জলের ব্যবস্থা করে দিয়ে বাজারের হাল ফেরানোর উদ্যোগ নিক প্রশাসন। এমনটাই চাইছেন ব্যবসায়ীরা।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top