News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র লিগ ফুটবলে টাউন ক্লাবকে হারিয়ে জয় অব্যাহত রামকৃষ্ণ ক্লাবের
Image

সিনিয়র লিগ ফুটবলে টাউন ক্লাবকে হারিয়ে জয় অব্যাহত রামকৃষ্ণ ক্লাবের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা জয় রামকৃষ্ণ ক্লাবের। পঞ্চম ম্যাচের মাথায় দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে রামকৃষ্ণ ক্লাব। প্রথম ডিভিশন লীগের প্রথম ম্যাচে ফরওয়ার্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগ করে নিলেও পরবর্তী দুটি ম্যাচে যথাক্রমে নাইন বুলেটস ও এগিয়ে চলো সংঘের কাছে হেরে পয়েন্ট খোয়ানোর পর পরবর্তী দুই ম্যাচে যথাক্রমে জুয়েলস এসোসিয়েশন কে ২-১ গোলে এবং আজ, মঙ্গলবার টাউন ক্লাবকে তিন গোলে হারিয়ে অনেকটা সুপার ফোর অর্থাৎ প্রথম সারিতে অবস্থানের কথা ভাবছে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ফুটবলের ১৯ তম ম্যাচে রামকৃষ্ণ ক্লাব আজ, মঙ্গলবার ৩-০ গোলের ব্যবধানে টাউন ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধেই বিজয়ী দল তিনটি গোল করে নেয়। খেলার ১৪ ও ৪২ মিনিটের মাথায় সরোখাইবান একাই দুটি গোল করে। মাঝে নাওরাম গোবিনদাস সিং একটি গোল করে ২৪ মিনিটের মাথায়। দ্বিতীয়ার্ধে আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে পুরো সময়টা অতিবাহিত হলেও গোলের সন্ধান কেউ পায়নি। এদিকে খেলার শেষ পর্যায়ে রামকৃষ্ণ ক্লাবের আচাই ফাং জমাতিয়া ও শক্তি ত্রিপুরাকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। বিজয়ী দলের সাড়া সিং পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিপ্লব সিং, অরিন্দম মজুমদার, পল্লব চক্রবর্তী ও তপন কুমার নাথ। দিনের খেলা সন্ধ্যা সোয়া ছয়টায় এগিয়ে চলো সংঘ বনাম ত্রিবেণী সংঘ।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top