News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরোধীরা অপপ্রচার চালানোর চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী দ্বারা ঘোষিত ৫৬৪ কোটি টাকার প্যাকেজের ব্যাখা দিল প্রদেশ বিজেপি
Image

বিরোধীরা অপপ্রচার চালানোর চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী দ্বারা ঘোষিত ৫৬৪ কোটি টাকার প্যাকেজের ব্যাখা দিল প্রদেশ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: বন্যা পরিস্থিতিতে রাজ্য সরকার সার্বিকভাবে সাধারণ মানুষের সাহায্য করেছেন। কিন্তু একাংশ রাজনৈতিক ব্যক্তিত্ব সরকার এবং মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছেন। বন্যা পরিস্থিতিতে রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেই জায়গায় রাজ্য সরকারের প্রশংসা না করে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হয়েছে বিরোধীরা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন কিষান মোর্চার সভাপতি জহর সাহা।

তিনি আরো বলেন,  বন্যা পরিস্থিতিতে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার সার্বিকভাবে সাধারণ মানুষের পাশে রয়েছেন। সাধারণ মানুষের সব ধরনের সমস্যার সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু একাংশ রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নাম না করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে তিনি বলেন, “কোন এক রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন মুখ্যমন্ত্রী ৫৬৪ কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করেছেন সেখানে মন্ত্রী সভার সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী যে ক্ষয়ক্ষতি গুলি হয়েছে সেগুলি দপ্তরের মন্ত্রী অথবা দপ্তরের খবর নিয়েই এই প্যাকেজ ঘোষণা করেছেন। অর্থাৎ এ বিষয়ে দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়নি বিষয়টি সম্পূর্ণ অহেতুক”।

তিনি বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের রেশনগুলি থেকে ১০ কোটি করে বিনামূল্যে আরো দুমাস চাল বিতরণের জন্য খাদ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন। খাদ্য এবং জনসংভরণ দপ্তর সেজন্য ৭০ কোটি টাকা খরচ করেছে। কৃষি, পশুপালন মৎস্য দপ্তর সহ মোট চারটি দপ্তরের জন্য ৩৫ কোটি টাকা দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বন্যার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও আপাতকালীন পর্যায়ে ১২ কোটি টাকা নগর উন্নয়ন দপ্তরকে, ৪০ কোটি টাকা গ্রাম উন্নয়ন দপ্তরকে, স্বাস্থ্য দপ্তরকে ১০ কোটি টাকা, পি ডব্লিউ ডি এবং ওয়াটার রিসোর্সের জন্য ৩৫ কোটি টাকা, বিদ্যুৎ দপ্তরকে ১০০ কোটি টাকা, পি ডব্লুউ ডি, রাস্তা এবং বিল্ডিং এর জন্য ২০০ কোটি টাকা প্রদান করা হয়েছে, মোট ৫৬৪ কোটি টাকা আপাতকালীন পর্যায়ে বরাদ্দ করা হয়েছে।

প্রাক্তন মন্ত্রী জহর সাহা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার সর্বতোভাবে সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিরোধীরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। রাজ্যের মানুষ জানেন বিজেপি সরকার মানুষের উন্নয়নে কাজ করছেন। এবং সেই উন্নয়নের ধারা লক্ষ্য করছেন সাধারণ মানুষ। তাই বিরোধিদের এই অপপ্রচার ছড়ানোর প্রচেষ্টা থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top