News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক যুবক
Image

এক সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: এক সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক ও মানসিকভাবে হেনস্থার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে।

জানা যায় পেচারথল মাছমারা এলাকা থেকে আগরতলা লেকচৌমুহনী বাজারে সবজি বিক্রি করতে আসে এক উপজাতি দম্পতি। শহরের লেক চৌমুহনী এলাকাতেই তারা ভাড়া থাকতেন। অভনগর পোস্ট অফিস এলাকার এক বখাটে যুবক কিরন দেববর্মা বহুদিন ধরে এক সন্তানের জননী ওই মহিলার উপর কুনজর দিয়ে আছে বলে অভিযোগ ওই মহিলার। 

বিভিন্ন সময় স্বামীর অনুপস্থিতিতে বখাটে কিরন দেববর্মা ও তার সঙ্গপাঙ্গ নিয়ে হাজি হয় ঐ মহিলার বাড়িতে এবং মহিলা বিভিন্ন আপত্তিকর জায়গায় স্পর্শ করে। বাধা দিলে প্রানে মেরে ফেলার হুমকি দেয় কিরন। এমনকি পুলিশকে জানালে তার স্বামীকে খুন করবে বলেও হুমকি দেয়। ভয়ে এই শারীরিক নির্যাতন এতোদিন সহ্য করে চললেও ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন পশ্চিম থানার দ্বারস্থ হয় ঐ দম্পতি। মামলা করে কিরণ দেববর্মার বিরুদ্ধে।

মামলা হাতে পেয়ে সঙ্গে সঙ্গে বখাটে কিরনকে জালে তুলে পশ্চিম থানার পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শহরের বুকে এধরনের ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উত্তর শুরু করেছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top