News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোয়াইফাঙ এবং মুহুরিপুরে নেতাজী সুভাষ বিদ্যানিকেতন এলামনির উদ্যোগে ত্রাণ বিতরণ
Image

কোয়াইফাঙ এবং মুহুরিপুরে নেতাজী সুভাষ বিদ্যানিকেতন এলামনির উদ্যোগে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৯ সেপ্টেম্বর:
সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় দক্ষিণ জেলা জুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে শান্তিরবাজার মহকুমার অনেক এলাকা প্লাবিত হয়ে মানুষজনকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। বহু পরিবার তাদের সমস্ত কিছু হারিয়েছে এবং তাদের সহায়তা করার জন্য নেতাজী সুভাষ বিদ্যানিকেতন এলামনি আজ কোয়াইফাও এবং মুহুরিপুর, এই দুইটি অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করেছে।

কোয়াইফাঙ একটি প্রত্যন্ত এলাকা, যেখানে খুব কম সংখ্যক বেসরকারি সংস্থা সাহায্য পেঁৗঁছাতে পেরেছে এবং সেখানে ত্রাণ বিতরণ করতে পেরে নেতাজী সুভাষ বিদ্যানিকেতন এলামনি অত্যন্ত কৃতজ্ঞ। মুহুরিপুরেও পরিস্থিতি অত্যন্ত শোচনীয়, এবং দুই এলাকায়ই ত্রাণ হিসাবে রান্নার বাসনপত্র, বালতি, মগ, চাটাই ইত্যাদি অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণ করা হয়, যা এই কঠিন সময়ে তাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য প্রয়োজনীয়।

মোট ১২০টি পরিবার এই ত্রাণ সামগ্রী পেয়েছে এবং স্থানীয় সিভিল প্রশাসন, গ্রাম পরিষদ ও পঞ্চায়েতের
সহায়তায় এই ত্রাণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়। নেতাজী সুভাষ বিদ্যানিকেতন এলামনির একটি ছয় সদস্যের দল দুই এলাকায় গিয়ে এই ত্রাণ বিতরণের দায়িত্ব পালন করে। নেতাজী সুভাষ বিদ্যানিকেতন এলামনি ভবিষ্যতেও সাহায্য প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও ত্রাণ কার্যক্রমের পরিকল্পনা রয়েছে।

Releated Posts

বৃদ্ধভাতার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আর্জি অসহায় স্বামীহারা জনজাতি বৃদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনটনের মধ্যে জীবন কাটাচ্ছেন জাম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার স্বামীহারা…

ByByReshmi Debnath Jun 27, 2026

ফুটপাত দখলমুক্ত করতে আগরতলা পুর নিগমের বড়সড় অভিযান, ভাঙা হল অবৈধ দোকানপাট

আগরতলা, ২৬ জুন: শহরের ফুটপাত দখলমুক্ত করতে ফের বড়সড় অভিযানে নামল আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। বৃহস্পতিবার লেক…

ByByReshmi Debnath Jun 27, 2026

জুম ক্ষেতে বজ্রপাতে আহত ৯ জুমিয়া কৃষক, গুরুতর ৪ জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে…

ByByReshmi Debnath Jun 26, 2026

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top