News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিলোত্তমার ফরেন্সিক রিপোর্ট নিয়ে প্রশ্ন শুনানীতে
Image

তিলোত্তমার ফরেন্সিক রিপোর্ট নিয়ে প্রশ্ন শুনানীতে

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর হাসপাতালে মৃত চিকিৎসকের ফরেন্সিক রিপোর্ট নিয়ে সোমবার সিবিআইয়ের তরফে আদালতে সংশয় প্রকাশ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়,  তাই সেটি তারা এইমসে পাঠাতে চায়।

প্রধান বিচারপতির এজলাসে এডুলজি বলেন, “দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত শুধুমাত্র ১০ বার জিডি এন্ট্রি করা হয়েছে। পুরোটা পরে তৈরি করা হয়নি তো? অনেক রহস্য রয়েছে।” সেই সংশয়ের প্রেক্ষিতে রাজ্যের তরফে জানানো হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন। সন্দেহ হলে তাঁর কাছে রিপোর্ট চাওয়া হোক।

সিবিআই-এর তদন্তের রিপোর্ট দেখার পরই প্রধান বিচারপতির বেঞ্চের তরফে এদিন জিজ্ঞেস করা হয় হাসপাতাল থেকে তৎকালীন অধ্যক্ষর (সন্দীপ ঘোষের) বাড়ির দূরত্ব কত? সার্চ এবং সিজার কখন হয়? কখন হয় জেনারেল ডায়রি? সমস্ত সিসিটিভি ফুটেজ সিবিআই কে দেওয়া হয়েছে?

রাজ্যের তরফে বলা হয়, ‘রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টার মধ্যে, আগেই ছবি তোলা হয়েছিল, ময়নাতদন্তের জন্য দেহ পাঠাবার পর এটা হয়। সিসিটিভি ফুটেজ পুরোটা দেওয়া হয়েছে, তবে তাতে টেকনিক্যাল গ্লিচ ছিল। তথ্যপ্রমাণ সংগ্রহের ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে।’

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top