News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের দীনদয়াল মডেল কলেজে এইডস সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন
Image

করিমগঞ্জের দীনদয়াল মডেল কলেজে এইডস সংক্রান্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন

করিমগঞ্জ (অসম) ৯, সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত এরালিগুলে অবস্থিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের রেড রিবন ক্লাবের উদ্যোগে আজ সোমবার এইডস ও অন্যান্য যৌনবাহিত রোগ সংক্রান্ত একগুচ্ছ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অসম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি কর্তৃক অনুমোদনপ্রাপ্ত ও রাষ্ট্রীয় এইডস নিয়ন্ত্রণ সংগঠনের উদ্যোগে পরিচালিত “ইন্টেনসিফাইড আইইসি ক্যাম্পেইন”-এর অধীনে এক প্রচেষ্টা। কার্যক্রমের শুরুতে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক জনসমাবেশে যোগদান করার পাশাপাশি নিকটবর্তী এলাকায় এইডস সম্পর্কে জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন। তার পর করিমগঞ্জ জেলা এইডস নিয়ন্ত্রণ সমিতির তরফ থেকে ডাক্তার ও এইডস উপদেষ্টার উপস্থিতিতে মহাবিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উল্লেখ্য, এই সচেতনতামূলক অনুষ্ঠানের অধীনে গত শুক্র ও শনিবার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ ও পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. জয়শ্রী চক্রবর্তী স্বাগত ভাষণ প্রদান করেন। তার পর জেলা এইডস নিয়ন্ত্রণ আধিকারিক ডা. বিকে সরকার বিস্তৃত তথ্য সংবলিত বক্তৃতা পেশ করেন। তিনি এইডস সম্পর্কিত বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য তুলে ধরেন। দ্বিতীয় বক্তা করিমগঞ্জ অসামরিক হাসপাতালের যৌনবাহক রোগের উপদেষ্টা মিঠুন রায় বক্তব্য পেশ করেছেন। তিনি এই অঞ্চলের এইডস ও বিভিন্ন যৌনবাহক রোগের পরিসংখ্যান, মিথ্যাচার, সামাজিক স্থিতি ও নিরাময় বিধি নিয়ে বিস্তৃত আলোচনা করেন। শেষে দেশবন্ধু ক্লাবের প্রকল্প ব্যবস্থাপক সাব্বির আহমেদও বক্তব্য পেশ করেছেন। বক্তৃতানুষ্ঠানের পর প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কালভারী দাঁর্ণন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রেড রিবন ক্লাবের সমন্বয়ক আনন্দন দাস। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সপ্তর্ষি কলাকেন্দ্রের শিল্পী রিয়া দেব, অমিত পাল, বর্ষা চন্দ্র, মৃন্ময় দেব ও আয়ুষ দাস একটি পথনাটিকার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এইডস সংক্রান্ত সচেতনতা সৃষ্টি করার এক অনন্য নিদর্শন প্রস্তুত করে। তাদের মনোমুগ্ধকর অভিনয় ছাত্রছাত্রীদের মাতিয়ে তুলে ও খুবই আকর্ষণীয় উপায়ে সচেতনতা সৃষ্টি করে। তার পর ছাত্রছাত্রীরা রেড রিবন-এর আদলে মানবশৃঙ্খল গঠন করে, যা এইডস বা কোনও যৌনবাহিত রোগ আক্রান্তদের প্রতি সংহতি ও সমর্থনের প্রতীক। তাছাড়া এদিন অতিথিরা রেড রিবন ক্লাবের উদ্যোগে প্রস্তুত “রেড রিবন কর্ণার”-এর উদ্বোধন করেন যেখানে এইডস ও যৌনবাহিত রোগের বিষয়ে বিভিন্ন তথ্য ও উপদেশ তুলে ধরা হবে।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026

অরুণাচল প্রদেশে অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ ইউএলএফএ-আই-এর ৪ হার্ডকোর ক্যাডারের

ইটানগর, ৮ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের লংডিং জেলায় অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন…

ByByNews Desk Aug 8, 2026

উপর সুবনসিরিতে নতুন করে চিনা সেনার অনুপ্রবেশের খবর খারিজ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ৭ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের উপর সুবনসিরি জেলায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র নতুন করে অনুপ্রবেশের অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য নতুন ত্রাণ প্যাকেজ ঘোষণা, ৯ আগস্ট থেকে শুরু হবে ক্ষয়ক্ষতির সমীক্ষা

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ঘোষিত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, ধনশিরি (দক্ষিণ) নদী ঘিরে নতুন সতর্কতা জারি

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ধনশিরি (দক্ষিণ) নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গোলাঘাট জেলায়…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে রেললাইনে ধস, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাহত ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রেল যোগাযোগ

গুয়াহাটি, ৬ আগস্ট (আইএএনএস): অসমের ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে প্রবল বর্ষণে রেললাইনের নীচের মাটি ধসে…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top