News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী সান্তনা চাকমা উপস্থিতিতে কৈলাসহরে সম্পন্ন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান
Image

মন্ত্রী সান্তনা চাকমা উপস্থিতিতে কৈলাসহরে সম্পন্ন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ সেপ্টেম্বর:
সোমবার কৈলাসহরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঊনকোটি জেলা পরিষদের  নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। এদিন কৈলাসহর জেলা পরিষদের হলঘরে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা এবং বিধায়ক ভগবান চন্দ্র দাস। 

ঊনকোটি জেলার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য সদস্যারা সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে ঊনকোটি জেলা পরিষদের মোট ১৩  জন সদস্যদের মধ্যে  এদিন সিপিএম দলের একজন এবং বিজেপি দলের দশ জন সহ মোট ১১ জন শপথ গ্রহণ করেন। তবে  জেলা পরিষদের নির্বাচনে কংগ্রেস দল থেকে নির্বাচিত  দুই সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠানে  অনুপস্থিত ছিলেন।

এদিন  কৈলাসহর জিলা পরিষদের হলঘরে আয়োজিত অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা পাবিয়া ছড়া কেন্দ্রের বিধায়ক  ভগবান চন্দ্র দাস, পঞ্চায়েত সচিব ডক্টর সন্দীপ রাঠোর, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা  প্রসূন দে, জেলাশাসক  দিলীপ কুমার চাকমা।

অনুষ্ঠানে  সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়পত দপ্তরের অধিকর্তা প্রসূন দে। এরপর  আলোচনাক্রমে জিলা পরিষদের সভাধিপতি হিসেবে  নির্বাচিত হন  অমলেন্দু দাস এবং সহকারী সভাধিপতি হিসেবে  সন্তোষ ধর কে নির্বাচিত করা হয়। এই দুইজনকে শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা সরকারের পঞ্চায়েত সচিব ডক্টর সন্দীপ রাঠোর। অনুষ্ঠানে বিজেপি দলের বরিষ্ঠ নেতৃত্বদের পাশাপাশি কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top