News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের
Image

বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:
বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়ে যুবরাজনগর বিধানসভার এক নং ওয়ার্ডের স্থানীয় জনতা রাস্তা অবরোধ করল।

সোমবার  ধর্মনগর মহকুমার  যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১ নং ওয়ার্ডের যুবরাজ নগর স্কুল সংলগ্ন এলাকায় বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ট হয়ে রাস্তা অবরোধ করে স্থানীয় জনতা।

ঘটনার বিবরণে জানা যায় ,যুবরাজনগর বিধানসভা এলাকার ১ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে সন্ধ্যা সাতটার পর থেকে লো ভোল্টিজ হয়ে যায় । এই অভিযোগ এনে স্থানীয় জনসাধারণ রাস্তা অবরোধ করে। এই ঘটনার বিষয়ে বহুবার স্থানীয় নেতৃত্ব সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরও  কোন ব্যবস্থা না হওয়াতে   বাধ্য হয়ে আজ এই রাস্তা অবরোধ করে স্থানীয় জনতা।

স্থানীয় জনতা জানায় তাদের এই অভিযোগে দপ্তর এবং স্থানীয় নেতৃত্ব কেউ পাত্তা দেয়নি । রাস্তা অবরোধের কারণে রাস্তার দুপাশে যান জটের লম্বা লাইন হয়। এদিকে ঘটনা খবর পেয়ে এলাকায় পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ ।  ধর্মনগর থানার পুলিশের হস্তক্ষেপে এই অবরোধ মুক্ত হয়।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top